সেনাবাহিনীর ও নৌ বাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চলছে

সেনাবাহিনীর ও নৌ বাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চলছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার অভিযান।

সোমবার (২১ জুলাই) দুপুর ২টা ৪৮ মিনিটে বিমানবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার মাইলস্টোন মাঠের খালি জায়গায় অবতরণ করে। এ সময় স্ট্রেচারে করে একজনকে হেলিকপ্টারে উঠিয়ে দিতে দেখা গেছে।

সর্বশেষ ৩টা ২০ মিনিটে অপর একটি হেলিকপ্টার দিয়ে ঘটনাস্থল থেকে আরো একজনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃতদের নাম-পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

এর আগে দুপুর আনুমানিক ১:১৬ মিনিটে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর পেছনের মাইলস্টোন ক্যাম্পাসের উত্তরপাশের ক্যান্টিনের ওপর আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় ছাত্রছাত্রীসহ একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।

উদ্ধার তৎপরতা ঘিরে এলাকায় বিপুল সংখ্যক উৎসুক জনতার অবস্থান লক্ষ্য করা গেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *