চায়ের লিকারের সঙ্গে ছেড়ে দিন দুটি লবঙ্গ, সুফল পাবেন নগদে

চায়ের লিকারের সঙ্গে ছেড়ে দিন দুটি লবঙ্গ, সুফল পাবেন নগদে

বর্ষা মৌসুমে প্রকৃতিতে কখনো রোদ আবার কখনো ঝুম বৃষ্টির খেলা চলতে থাকে। সে কারণে মানুষের সর্দি-কাশির সমস্যা ঘরে ঘরে লেগেই রয়েছে। এমন পরিস্থিতিতে মুখে লবঙ্গ রাখলে খানিকটা আরাম পাওয়া যায়। তবে লবঙ্গের স্বাস্থ্যগুণ এখানেই শেষ নয়। লবঙ্গ চিবিয়ে না খেয়ে তা দিয়ে চা বানিয়েও খেতে পারেন। প্রতিদিন না খেলেও মাঝেমাঝে যদি লবঙ্গ-চায়ে চুমুক দেন, তাহলেও ফল পাবেন। এই চা খেলে কী কী সুফল পাবেন?

১. গ্যাস-বুকে জ্বালাপোড়ার সমস্যায় ভোগেন অনেকেই। সকালে উঠে খালি পেটে তাই গ্যাসের ওষুধ খান। তবে লবঙ্গ চা খাওয়া শুরু করলে আর গ্যাসের ওষুধ খাওয়ার দরকার হবে না। লবঙ্গ এক ধরনের এনজাইমের নিঃসরণ ঘটায়, যা হজমশক্তি উন্নত করে। শুধু ঠান্ডা লাগলে নয়, হজমের গোলমাল কমাতেও লবঙ্গের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখা যায়।

২. লবঙ্গে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। পেটের গোলমাল ঠেকাতে লবঙ্গ সত্যিই খুব উপকারী। অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলার কারণে অস্বস্তি হয়। লবঙ্গ সেই অস্বস্তির জন্ম হতেই দেয় না।

৩. দাঁত ক্ষয়ের ঝুঁকি কমায় লবঙ্গ-চা। দাঁতে ব্যথা, ক্যাভিটির সমস্যা থাকলে খাবার খাওয়ার পর ভাল করে মুখ ধুয়ে লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেতে পারেন। লবঙ্গ দাঁতের গোড়া শক্তিশালী করে। দাঁতের ব্যথা-যন্ত্রণা কমাতেও এর জুড়ি মেলা ভার।

৪. ডায়াবেটিক রোগীদের জন্য লবঙ্গ উপকারী। গবেষণা জানাচ্ছে, লবঙ্গ চিবিয়ে খেলে শর্করার পরিমাণ অনেকটাই কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লবঙ্গের মতো কার্যকরী উপকরণ কমই আছে।

৫. এই চা নিয়মিত খেলে লিভারের স্বাস্থ্যও ভাল থাকবে। এতে থাকা উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিড্যান্ট লিভারের যত্ন নেয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *