প্রয়াত বাবা ও ভাইয়ের ছবি দিয়ে জসিমের ছেলে বললেন— একসঙ্গে থেকো

প্রয়াত বাবা ও ভাইয়ের ছবি দিয়ে জসিমের ছেলে বললেন— একসঙ্গে থেকো

অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল। শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাতুলকে মৃত ঘোষণা করেন।

নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার দুই ভাই এ কে রাহুল ও এ কে সামী।

রোববার সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী কয়েকটি পোস্ট করেছেন তারা।

রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই আমার ভাইটাকে সমাহিত করে এলাম।’

এদিন বড় ভাই এ কে রাহুল দুইটি পোস্ট দিয়েছেন রাতুলকে নিয়ে। এর মধ্যে প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’।

ভাইকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেন রাহুল। যেখানে প্রয়াত রাতুলের বুকে হাত রাখতে দেখা গেছে তাকে। সেই ছবি পোস্ট করে রাতুল লিখেছেন, আমার ভাইয়ের বুকে আমার হাত।

উল্লেখ্য, এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে রতুলের কণ্ঠশক্তির জন্য।

শুধু গায়ক হিসেবেই নয়, এ কে রতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও। দেশের রক সংগীতের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *