রণবীর-আলিয়ার নতুন বাড়ি টপকে যাচ্ছে শাহরুখের মান্নাতকে

রণবীর-আলিয়ার নতুন বাড়ি টপকে যাচ্ছে শাহরুখের মান্নাতকে

শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে টেক্কা দিতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমার পরিসংখ্যানে নয়, বরং তাদের নতুন ঠিকানার ভ্যালুয়েশনে।

বেশ কয়েক বছর ধরেই কাজ হচ্ছিল রণবীর-আলিয়ার বাড়ির। চলতি বছরেই বেশ কয়েকবার দুই তারকাকে তাদের নতুন বাড়ির কাজের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছে যেতেও দেখা গিয়েছিল।

জানা যাচ্ছে, মাল্টিস্টোরেড যে ঠিকানায় কাজ শেষ হয়েছে। কিছু দিনের মধ্যেই সপরিবারে সেখানে শিফট হচ্ছেন এই জুটি।

এক সময়ে যেখানে কৃষ্ণা রাজ বাংলো ছিল, বান্দ্রার সেই জায়গাতেই তৈরি হয়েছে তাদের নতুন বাড়ি। এই বাড়ির সঙ্গে এমনিতেই জড়িয়ে রয়েছে কাপুর পরিবারের ইতিহাস। এক সময়ে রাজ কাপুর ও কৃষ্ণা কাপুর এই ঠিকানায় থাকতেন। পরে ঋষি কাপুর ও নীতা কাপুরও বেশ কিছু বছর ছিলেন সেখানে।

সেই পুরোনো বাড়ির লোকেশনেই নতুন করে নিজেদের ঠিকানা গড়েছেন রণবীর–আলিয়া। রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানাচ্ছেন, রণবীর–আলিয়ার নতুন বাড়ির ভ্যালুয়েশন প্রায় ২৫০ কোটি টাকা। ভ্যালুয়েশনের ভিত্তিতে যা শাহরুখের মান্নাত বা অমিতাভ বচ্চনের জলসার থেকেও দামি।

সেলেব্রিটিদের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা ও শাহরুখ খানের আস্তানা মান্নাত বেশ পরিচিত। এখনও অনেক অনুরাগী দুই সুপারস্টারকে দেখতে তাদের বাড়ির সামনে ভিড় করেন।

জুহুতে অবস্থিত জলসা। যার ভ্যালুয়েশন প্রায় ১২০ কোটি টাকা। দীর্ঘদিন পর্যন্ত তারকাদের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়িই ছিল সবচেয়ে দামি। কয়েক দশক আগে যা টপকে যায় মান্নাত।

বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত শাহরুখ খানের বাড়ির ভ্যালুয়েশন ২০০ কোটি টাকা। যদিও দুই ক্ষেত্রেই দামের অঙ্কটা কয়েক বছর আগের। এই মুহূর্তে দাঁড়িয়ে দুই সেলেবের বাড়ির ভ্যালুয়েশন ঠিক কত, সেই নিশ্চিত পরিসংখ্যানটা হাতে নেই। তবে কিছুদিনের মধ্যেই তা হাতে আসার সম্ভাবনা রয়েছে।

কারণ, মান্নাত–এর রেনোভেশনের কাজ হচ্ছে। পরিবারের সঙ্গে শাহরুখের ঠিকানা হয়েছে বান্দ্রার পালি হিলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। বছর দুয়েকের মধ্যে তাদের মান্নাত–এ ফিরে যাওয়ার কথা।

এর মাঝেই শাহরুখ–গৌরী খানের প্রথম আস্তানাও রেনোভেট হচ্ছে। মান্নাত–এ যাওয়ার আগে কার্টার রোডের একটি ফ্ল্যাটে থাকতেন তারা। প্রায় বছর দশেক যেখানে থাকার পরে বান্দ্রায় তাদের নতুন ঠিকানায় শিফট করেন শাহরুখরা।

এদিকে অনেকে রণবীর–আলিয়ার বাড়ির ছবি, ভিডিও অনলাইনে পোস্ট করা নিয়েও চলছে চর্চা। তার মধ্যে কিছু ভিডিওতে ঘরের ভিতরের বিভিন্ন জায়গা স্পষ্ট দেখা গেছে। আর তা দেখে আলিয়া বেশ বিরক্ত হয়ে জানিয়েছেন, অনুমতি ছাড়া এভাবে ছবি, ভিডিও তোলা ও পোস্ট করা কনটেন্ট নয়, বরং প্রাইভেসি ভঙ্গ করা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *