গুলশানের নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবা চালু

গুলশানের নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবা চালু

রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট এর আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) এবং ভূমি নামজারি পরচা সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০টি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে।

গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রী এই ৬টি স্থানে এই মাসের শেষে একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট চালু হবে। ইতোমধ্যেই গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে।

পোস্টে বলা হয়, ঢাকার ৬টি (পাইলট প্রোগ্রামের মোট ১০টি) নাগরিক সেবা কেন্দ্রের মধ্যে যেটি আপনার নিকটতম, সেটি ভিজিট করুন, নাগরিক সেবা কেন্দ্রের কাছে আপনার সেবা চাহিদা কী সেটা জানান এবং এই সেবার মান উন্নয়নে পরামর্শ দিন।

প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানি মুক্ত সেবা দানের জন্য নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব তৈরি করা হচ্ছে। এর ফলে ভিন্ন ভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন পড়বে না, বরং এক জায়গায় সব সেবা পাওয়ার জন্য একটা ন্যাশনাল কানেক্টিভিটি হাব দাঁড়িয়ে যাচ্ছে। অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবা, ডিজিটাল সেন্টারসহ যেসব ডিজিটাল আইল্যান্ড করা হয়েছে নাগরিক সেবা সেগুলোকেও ইন্টার কানেক্ট ও ইন্টারঅপারেবল করবে।

নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় দিতে এটি বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব।

hasmi khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *