দই কাতলা তৈরির রেসিপি

দই কাতলা তৈরির রেসিপি

বাঙালির যেকোনো উৎসব-আয়োজনে মাছের কোনো না কোনো পদ থাকবেই। মাছ ছাড়া বাঙালির খাবারের থালা পূর্ণতা পায় না যেন। কত স্বাদের, কত নামের মাছ। তার আবার একেকটার রান্না করা যায় হরেক রকমের পদ। তেমনই একটি পদ হলো দই কাতলা। সাধারণ রান্না থেকে একটু আলাদা, এ ধরনের রান্না সাধারণত বড় কোনো আয়োজনেই রান্না করা হয়। তবে চাইলে বাড়িতে নিজেদের জন্য বা অতিথি আপ্যায়নেও রান্না করতে পারেন মাছের এই পদ।

তৈরি করতে যা লাগবে

কাতলা মাছ- ৫০০ গ্রাম

টক দই- ১০০ গ্রাম

পেঁয়াজ বাটা- ১ টি

টমেটো পেস্ট- ১ টি

আদা বাটা- ১ চামচ

জিরা- এক চিমটি

হলুদ- সামান্য

লবণ- স্বাদ মতো

তেল- পরিমানমতো

কাঁচা মরিচ- ৪টি।

যেভাবে তৈরি করবেন

কড়াইয়ে তেল গরম করে মাছের টুকরাগুলো হালকা করে ভেজে নিন। এবার বাকি তেলে জিরা ফোঁড়ন দিয়ে তাতে আদা, পেঁয়াজ ও টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিশ্রন ঘন হয়ে তাতে এলে তাতে কাঁচা মরিচ, লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নিয়ে অল্প পানি যোগ করুন। পানি ফুটে উঠলে তাতে মাছের টুকরাগুলো দিয়ে টক দই মিশিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে রান্না করুন মিনিট পাঁচেক। চুলার আঁচ মাঝারি রাখবেন। ঝোল গাঢ় গয়ে উপরে তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই কাতলা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *