তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট মোড়ের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে তেজগাঁও কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তারা ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কলেজের শিক্ষার্থী সাকিবুল রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪-২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ সেশন ২০২৫২৬) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তিনজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *