ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয়। এতে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহণের একটি বাসে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ১১ আনসার সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত আনসার সদস্যরা হলেন- রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *