নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফেরত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত সোমবার মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তিনি তার বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বহালের আবেদন জানান।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়। যদিও এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ ঘোষণা করেছিলেন।

পরবর্তীতে কুমিল্লা–৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। এর ফলেই মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *