একটি দল মানুষকে ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে: তারেক রহমান

একটি দল মানুষকে ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে একটি দল মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের শিরক করাচ্ছে। তিনি সতর্ক করেছেন, নির্বাচনের পর তারা আরও কীভাবে দেশকে বিভ্রান্ত করবে, তা এবার জনগণ বুঝতে পারবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি—এখানে যারা ওমরা বা হজ করেছেন, হাত তোলুন।

তখন মাঠে উপস্থিত অনেকেই হাত তোলেন। তার মধ্যে একজনকে মঞ্চে নিয়ে তিনি প্রশ্ন করেন, “আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে?” হজকারী ব্যক্তি উত্তর দেন, “আল্লাহ।” তারেক রহমান বলেন, “আমরা সবাই মুসলমান। এই পৃথিবী, সূর্য, নক্ষত্র—সবকিছুর মালিক কে?” হজকারী উত্তর দেন, “আল্লাহ।”

তিনি বলেন, আপনারা সকলেই সাক্ষী দিলেন—দোজখ ও বেহেশতের মালিক আল্লাহ। পৃথিবী, কাবার মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটি কি অন্য কেউ দিতে পারে? পারে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল টিকেট বিতরণ নিয়ে মিথ্যা বলছে।

তারেক রহমান আরও বলেন, যেটার মালিক মানুষ নয়, তার কথা যদি কেউ বলে, তাহলে সেটা শিরক। যেটার অধিকার শুধুমাত্র আল্লাহর, সেটি অন্য কেউ দিতে পারবে না। নির্বাচনের আগে তারা আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে আরও বড়ভাবে ঠকাবে। শুধু ঠকাচ্ছে না, মুসলমানদের শিরক করাচ্ছে—নাউজুবিল্লাহ।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও তুলে ধরে বলেন, এই স্বাধীনতা অর্জনে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে। অনেকের অবদান আমরা জানি, কিন্তু যারা দায়িত্বে ছিল তাদের কারণে লাখ লাখ শহীদ হয়েছে, মা-বোনরা সম্ভ্রম হারিয়েছে।

তিনি যোগ করেন, এই মিথ্যা ও হঠকারিতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *