মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ আসিফ মাহমুদের
মামুনুল হক–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে এ সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয় নেতা দেশের সামগ্রিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ফয়সল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।
