আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

জানা যায়, অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণ করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই ২০২৪-এর গণআন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

তিন দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তাকে বা প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের পরিবর্তনের কোনো ইঙ্গিত সে সময় তার কাছে ছিল না।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *