আরব-ইসলামিক দেশগুলো বাংলাদেশকে সমর্থন করবে

আরব-ইসলামিক দেশগুলো বাংলাদেশকে সমর্থন করবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আরব-ইসলামিক দেশগুলো বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে ব‌লে ম‌নে কর‌ছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান।

স্থানীয় সময় বৃহস্প‌তিবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে সাক্ষাৎ হয় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আঘাবেকিয়ানের।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে হওয়া সাক্ষা‌তে এমন প্রত‌্যাশার কথা জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সমস্যার একমাত্র সমাধান।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দৃঢ় ও ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন। তিনি ব‌লেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ নির্বাচিত হলে ফিলিস্তিনের স্বার্থ সমুন্নত থাকবে।

ফিলিস্তিনি মন্ত্রী প্রত‌্যাশা ক‌রেন, আরব-ইসলামিক দেশগুলো বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে।

সাক্ষা‌তে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপ‌স্থিত ছি‌লেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *