সংস্কার পরিষদের শপথ অসাংবিধানিক: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার পরিষদের শপথ অসাংবিধানিক: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে নয়; সংবিধান ও আইনের নির্ধারিত কাঠামোর মধ্য দিয়েই সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে এর সব কার্যক্রম অবশ্যই প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্যেই সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী হয়। তাই কোনো উদ্যোগ নেওয়ার আগে তার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা জরুরি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং বর্তমানে সবাই সংসদের অধিবেশনেই অংশ নিচ্ছেন। ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব এখনো সংবিধানে নেই।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যদি এমন কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে প্রথমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের আওতায় প্রস্তাবিত এই পরিষদের সাংবিধানিক বৈধতা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন এবং আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

তিনি আরও বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংসদে আলোচনা করে সংবিধান সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল পরিষদ গঠন বা শপথ নেওয়ার প্রশ্ন আসতে পারে।

এর আগে এমন কোনো পদক্ষেপকে তিনি অসাংবিধানিক বলে মন্তব্য করেন।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *