‘দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপানো হবে, আমরা তা মেনে নেবো না’

‘দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপানো হবে, আমরা তা মেনে নেবো না’

দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে জামায়াত যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত। এছাড়া দেশের ঘাড়ে কোনো ধরনের আধিপত্য চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না।

তিনি বলেন, বিরোধীদলও জনগণের কল্যাণে কাজ করতে পারে—এই উদাহরণ আমরা তৈরি করবো।

তিনি আরও বলেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল। আশা করছি চীন এদিনের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে।

ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিরপুর-১০ এলাকায় অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মাঠে সারিবদ্ধভাবে চেয়ার সাজিয়ে ফুডপ্যাক রাখা হয়। বেলা ১১টার পরে সরাসরি এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশগ্রহণ করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *