ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এবারের পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ মার্চ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। একই সঙ্গে তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এবারের ঈদকে কিছুটা বিষাদময় বলেও উল্লেখ করেন তিনি।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্যমতে, মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় এক লাখ মানুষ জামাতে অংশ নেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *