‘যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়াতে হতে পারে’

‘যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়াতে হতে পারে’

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আবার ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করছে। এই পরিস্থিতি যদি কার্যকরভাবে দীর্ঘ সময় অব্যাহত থাকে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়বে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘এটা যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমরা এপ্রিল মাসে দাম বাড়াচ্ছি না, এটা আগেই বলা হয়েছে। তবে পরিস্থিতি অব্যাহত থাকলে দামে কিছু সমন্বয়ের প্রয়োজন হতে পারে।’

সরকারি এই উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়লে দেশীয় জ্বালানি তেলের দামে প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে আমদানি-নির্ভর দেশগুলোর জ্বালানি খাতে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *