ইরানের নৌ-অবরোধ দীর্ঘায়িত করতে প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

ইরানের নৌ-অবরোধ দীর্ঘায়িত করতে প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে—এমন খবর সামনে আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

এই খবর প্রকাশের পর আজ বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

এ দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা আট দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। জুন মাসের সরবরাহের জন্য এই তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। জুন মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকায় জুলাই সরবরাহের আগাম দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে সম্ভাব্য বাধা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান—এই দুই কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *