সাদিক কায়েমের প্রার্থিতা বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াত

সাদিক কায়েমের প্রার্থিতা বিষয়ে অবস্থান স্পষ্ট করল জামায়াত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১ মে) দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন জানান, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা করবে জামায়াত। ঘোষণা পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের এক কর্মপরিষদ সদস্য জানান, শুক্রবার সকালে এক দায়িত্বশীল বৈঠকে ঘরোয়ভাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এমনকি এই অনুষ্ঠানে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

এ দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কোনো দায়িত্বশীলকে জামায়াতের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার বিষয়ে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১ মে) এক জরুরি ঘোষণায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, কিছু অনলাইন পোর্টালে এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

এতে আরও বলা হয়, ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে বা নির্বাচনে অংশগ্রহণ করলে তা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত।

বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *