ডুয়েটে ভিসি প্রত্যাখ্যান আন্দোলনে ছাত্রদলের হামলা, ১৫ শিক্ষার্থী আহত

ডুয়েটে ভিসি প্রত্যাখ্যান আন্দোলনে ছাত্রদলের হামলা, ১৫ শিক্ষার্থী আহত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘লাল কার্ড’ কর্মসূচি পালনকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে অন্তত ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে পুরো ডুয়েট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, প্রশাসনিক ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানান।

এর আগে একই দাবিতে টানা চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *