সরকার দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধগতির দিকে ঠেলে দিচ্ছে: আসিফ মাহমুদ

সরকার দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধগতির দিকে ঠেলে দিচ্ছে: আসিফ মাহমুদ

সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনলাইন বেটিং সংক্রান্ত আইন নিয়ে শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাজেটে তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে না পারলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতোই।’

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

কার্যক্রম আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে সরকার তাদের ফিরিয়ে আনার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। পরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল করে দলটি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *