শাপলা চত্বরের কসাই গ্রেপ্তার, পরের জন লাইনে আছে: শফিকুল আলম

শাপলা চত্বরের কসাই গ্রেপ্তার, পরের জন লাইনে আছে: শফিকুল আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ইংরেজিতে লিখেছেন, The Butcher of Shapla is done!! Next in line …!! অর্থাৎ শাপলা চত্বরের কসাই ধরা পড়েছে, এর পরের জন লাইনে আছে! তবে ‘Next in line’ পরের ঘটনা বা পরের জন বলতে কাকে ইঙ্গিত করেছেন তা তিনি স্পষ্ট করেননি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তারের পর এই পোস্ট দেন শফিকুল আলম।

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, কূটনীতিক চ্যানেল দিয়ে অতিদ্রুত দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীরকে দেশে নিয়ে আসা হবে।

তিনি আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়। ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেফতার করে।

২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন সাবেক এ আইজিপি।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই পদে বহাল ছিলেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *