সুইফটের বিয়ে নিয়ে এতো গোপনীয়তা কেন?

সুইফটের বিয়ে নিয়ে এতো গোপনীয়তা কেন?

মার্কিন পপ সম্রাজ্ঞী টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেম নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের শেষ নেই। তবে এবার তাদের বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন যেন কোনো হলিউডি থ্রিলার সিনেমার ‘গোপন মিশন’-কেও হার মানিয়েছে। ১ হাজার অতিথি এবং অগণিত ক্রু, স্টাইলিস্ট ও সহকারীদের একটি অত্যন্ত ‘কঠিন’ এনডিএ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যেন বিয়ের কোনো তথ্য বাইরে না আসে।

অতিথিদের কেবল আগামী দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি কোনো বিস্তারিত তথ্য। যেন তারা কোনো শীতল যুদ্ধের গোপন গোয়েন্দা, যারা শেষ মুহূর্তের মিশন নির্দেশের অপেক্ষায় আছেন। তবে এই মাত্রাতিরিক্ত কড়াকড়িতে আমন্ত্রিতদের অনেকেই চটেছেন।

দ্য হলিউড রিপোর্টার ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘টেইলর এবং ট্র্যাভিস গোপনীয়তার বিষয়টি একটু বেশিই বাড়িয়ে ফেলছেন। নিজের ব্যক্তিগত জীবনের সুরক্ষা সবাই চায়, সেটা গ্রহণযোগ্য। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, তারা যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাউকেই বিশ্বাস করতে পারছেন না।’

বিশ্বের অন্যতম শীর্ষ পপ তারকা দেশের সবচেয়ে বড় শহরের একটি বিশাল স্পোর্টস অ্যারেনায় ১ হাজার অতিথি নিয়ে বিয়ে করবেন, অথচ সেটা থাকবে ‘টপ-সিক্রেট’—বিষয়টি রূপকথার মতো শোনালেও বাস্তবে বেশ অদ্ভুত। অনেকেই এই অতি-গোপনীয়তার প্রচেষ্টাকে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের সেই আলোচিত ‘ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেসি ট্যুর’-এর সঙ্গে তুলনা করছেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার রাতে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে নিউইয়র্কের এক আইন প্রয়োগকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই সুইফটের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *