সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একটি টিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি মা, বড় ভাই ও ভাবির সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় তার মা গ্রামের বাড়িতে এবং বড় ভাই ও ভাবি কর্মস্থলে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ছোট ভাই ওই বাসায় যান।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে পারিবারিক একটি বিষয় নিয়ে অভিযুক্তের সঙ্গে তার বড় বোনের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর তাকে কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে অভিযুক্ত চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি জানিয়ে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *