পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদগুলো বাতিল করা হয়েছে।

নতুন করে গঠিত তিন জেলা পরিষদের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *