সেপ্টেম্বর থেকে ছয় মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সেপ্টেম্বর থেকে ছয় মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন খাতে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেওয়ার কথা রয়েছে।

এ সময় রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার সিটের রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের রিকশা নিবন্ধন দেওয়া হবে না।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *