এমবাপে-ভিনিসিয়ুসের স্বার্থপরতা ভোগাতে পারে রিয়ালকে

এমবাপে-ভিনিসিয়ুসের স্বার্থপরতা ভোগাতে পারে রিয়ালকে

চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়ের পরও রিয়ালের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।

‘আফটার ফুট আরএমসি’ অনুষ্ঠানে রিয়ালের খেলা বিশ্লেষণ করে উমতিতি বলেন, চলতি মৌসুমে দলটিকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। তার মতে, রিয়ালের দলে এখনো বেশ কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে মাঝমাঠে অনেক সময় বড় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যা রক্ষণভাগের জন্য চাপ বাড়াচ্ছে।

ইন্টারের বিপক্ষে ম্যাচে রিয়াল কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে বলে মনে করেন সাবেক এই ফরাসি তারকা। তার চোখে, দলটির খেলায় এখনো প্রত্যাশিত সমন্বয় পুরোপুরি গড়ে ওঠেনি।

তবে রিয়ালের আক্রমণভাগের ব্যক্তিগত সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই উমতিতির। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম নিজেদের মধ্যে কার্যকর বোঝাপড়া তৈরি করতে পারলে রিয়াল ভয়ংকর দলে পরিণত হতে পারে বলে মনে করেন তিনি।

তবে বড় বাধা হিসেবে তিন তারকার মধ্যে থাকা স্বার্থপর মানসিকতাকে দেখছেন উমতিতি। তার মতে, নিজেদের এই প্রবণতা কাটিয়ে উঠতে না পারলে এমবাপে, ভিনিসিয়ুস ও বেলিংহামকে একসঙ্গে কার্যকরভাবে খেলানো কঠিন হয়ে পড়বে।

উমতিতি আরও জানান, তিনি যদি রিয়ালের কোচের দায়িত্বে থাকতেন, তাহলে তিন তারকাকে একসঙ্গে বসিয়ে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করতেন। কারণ ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে তাদের পারস্পরিক সমন্বয়ই রিয়ালের পুরো মৌসুমের সাফল্যে বড় প্রভাব ফেলতে পারে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *