খাতা পুনর্নিরীক্ষণে গোল্ডেন জিপিএ-৫ পেল মুবিন

খাতা পুনর্নিরীক্ষণের পর গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মুজাহিদুল ইসলাম মুবিন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত হলে তার ফল পরিবর্তন হয়।

মুবিন ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে সে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর তার ফলাফলে পরিবর্তন আসে এবং সে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।

মুজাহিদুল ইসলাম মুবিন ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামের মৃত হাবিবুর ইসলাম (খোকা কেরানি) ও হাসনা হেনা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।

মুবিন পড়াশোনার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব হিসেবে মনে করেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেন মুবিন।

খাতা পুনর্নিরীক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল ফিরে পাওয়ায় মুবিন ও তার পরিবারের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর সাফল্যে শিক্ষক, স্বজন ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Mahfuz Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *