ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা, উত্তরে সেলিম দক্ষিণে সাদিক কায়েম

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা, উত্তরে সেলিম দক্ষিণে সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে অংশ নেবে। সে অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পক্ষ থেকে দুই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের এই নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা প্রথাগত রাজনীতি করেন এবং এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে জানেন না, তারা এ ধরনের আচরণ করতে পারেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *