সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশ জানিয়েছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ কর্মকর্তারা জানান, তখনও মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা ছিল।

ডিসি তেজগাঁও ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে আইনগত প্রক্রিয়া চলছে। ফরেনসিক টিমের পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মরিয়ম খাতুনকে নিয়ে চলতি বছরের জুলাইয়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। মরিয়ম ও তার বাবাও একই দাবি করেছিলেন।

তবে ওই বিয়ে নিয়ে পরবর্তীতে বিভিন্ন প্রশ্নও ওঠে। একটি কাবিননামা প্রকাশ্যে এলেও এর নিবন্ধন ও বিয়ের সময়কাল নিয়ে ভিন্ন তথ্য সামনে এসেছিল।

এদিকে, গাজী নজরুল ইসলাম বর্তমানে পল্লবী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। গত ১০ আগস্ট তিনি ওই মামলায় আট সপ্তাহের জামিন পান বলে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *