অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐশির মৃত্যুর বিষয়টি জানায়।

শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ঐশি একটি ধূসর রঙের বিএমডব্লিউ সেডান গাড়ির সামনের আসনে বসে ছিলেন। দ্রুতগতির গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐশি।

গাড়িটিতে থাকা অন্য তিন যাত্রী দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐশির এমন আকস্মিক মৃত্যুতে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *