পছন্দের পাত্রকে বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি

পছন্দের পাত্রকে বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি

ভারতের উত্তরপ্রদেশে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় গুলি করেছেন এক বাবা। গুরুতর আহত ওই তরুণীকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ জানায়, সোমবার এ ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মাইনপুরী জেলায়। আহত তরুণীর নাম সাজিয়া। তাঁর বাবা আসিন খান পেশায় একজন দিনমজুর।

পুলিশ সুপার অরুণ কুমার সিং জানান, সাজিয়ার অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাঁকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে তাঁর বাবা অন্য এক ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ের দিন আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করেন। বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় এ নিয়ে বিরোধ তৈরি হয়।

একপর্যায়ে সাজিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি করেন আসিন খান। গুলির শব্দ শুনে তাঁর মা খাইরুন্নেসা ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে পাঠান।

পুলিশ সুপার অরুণ কুমার সিং আরও জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন।

এ ঘটনায় সাজিয়ার মা তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত আসিন খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *