এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

খুলনার জিন্নাহপাড়া এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে খুশি (২৪) নামের এক নারীকে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে সেখানে অবস্থান করা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার ব্লেড বাবুর স্ত্রী।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *