রিয়াদে জরুরি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়া নিউজ।

নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এ ছাড়া, যারা বাইরে রয়েছেন, তাঁদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *