গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল সদর থানা-পুলিশের একটি দল। এ সময় নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে পুলিশের দিকে এগিয়ে আসে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এতে এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া করলে তাঁরা দৌড়ে সরে যান। আহত দুই পুলিশ সদস্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ দুই সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *