‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে ফলাফল মেনে নেব না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে ফলাফল মেনে নেব না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ‘মাগুরা মার্কা’ নির্বাচন হলে ফলাফল মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ আসনে তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।

দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা নির্বাচনের মাঠে নেমেছি নির্বাচনে থাকার জন্য এবং বিজয় অর্জন করার জন্য। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা মাঠে আসিনি। আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করব।’

তিনি বলেন, ‘যদি মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করা হয়, অর্থাৎ দুই-তিন ঘণ্টার মধ্যে পুরো নির্বাচন শেষ করে ফেলা হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।’

জামায়াতের এই প্রার্থী বলেন, শেরপুর ও বগুড়ার নির্বাচনেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে, যেখানে দুই-তিন ঘণ্টার মধ্যে পুরো নির্বাচন দখলে নেওয়া হয়েছে বলে তারা মনে করেন।

এ ধরনের পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘জনগণ যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের ফলাফল মেনে নিতে হবে। কিন্তু নির্বাচন যদি বগুড়া, শেরপুর বা মাগুরার মতো হয়, তাহলে সেই ফলাফল কীভাবে মেনে নেব?’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *