শিঙাড়া না পেয়ে অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক, হাসপাতালে দোকান কর্মচারী

শিঙাড়া না পেয়ে অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক, হাসপাতালে দোকান কর্মচারী

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে শিঙাড়া না পেয়ে ক্যানটিনের এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন মো. কাইয়ুম (৩১) নামের ওই কর্মচারী। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত চিকিৎসকের নাম জাস্টিন ক্লাম্প। তিনি এপিক হেলথ কেয়ারে নিয়মিত আলট্রাসনোগ্রাফি করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চিকিৎসক জাস্টিন ক্লাম্প নিয়মিত এপিকের ক্যানটিন থেকে শিঙাড়া খান। মঙ্গলবার দুপুরে শিঙাড়া খুঁজে না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্যানটিন কর্মচারী কাইয়ুমকে দ্রুত তাঁর কাছে যেতে বলেন। কাইয়ুম সেখানে গেলে চিকিৎসক তাঁর প্যান্টের জিপার খুলে মহিলা কর্মীদের সামনেই অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়েন কাইয়ুম। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক জাস্টিন ক্লাম্প বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই।’ এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মহিলা কর্মীদের সামনেই ক্যানটিনের কর্মচারী কাইয়ুমের অণ্ডকোষ চেপে ধরার ঘটনা ঘটেছে। একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। পরে ভুক্তভোগী কর্মচারী তাঁকে বিষয়টি জানিয়েছেন। তবে অভিযুক্ত চিকিৎসক এপিকের বেতনভুক্ত কর্মচারী নন বলেও জানান তিনি।

ভুক্তভোগী মো. কাইয়ুম বলেন, ‘অণ্ডকোষে হাত দেওয়ার মতো ঘটনা উনি কেন করলেন, আমার মাথায় আসছে না।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *