কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মজীবন, যেভাবে সময় কাটছে মিথিলার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মজীবন, যেভাবে সময় কাটছে মিথিলার

বিনোদন ডেস্ক

অভিনয় ও উন্নয়নকর্মের পর এবার গবেষণার কাজে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নতুন কর্মস্থলের ব্যস্ততার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশও উপভোগ করছেন তিনি।

প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি চাকরি ছেড়েছেন মিথিলা। নতুন কর্মপরিচয়ে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানকার কাজ ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কর্মস্থলে যাওয়ার পথের একটি ভিডিও প্রকাশ করেছেন মিথিলা। ভিডিওতে তাঁকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে।’

এ ছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রতীক ‘আলমা মেটার’ নামের ব্রোঞ্জের নারী ভাস্কর্যের সামনেও ছবি তুলেছেন তিনি। ভাস্কর্যটির মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন মিথিলা। নতুন কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *