ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানির মামলায় সোমবার (২৩ নভেম্বর) তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মামলায় এ আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি। এর আগে গত ৩১ অক্টোবর রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালতের নোটিশ জারিকারী কর্মকর্তা ধ্রুব রাঠির বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পান বলে প্রতিবেদন দেওয়ার পর গত ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে হরিয়ানার গুরুগ্রামে রাঠির ঠিকানায় নতুন করে সমনও পাঠান আদালত।

রাঠির আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন তিনি।

আদালত জানান, ২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার ধ্রুব রাঠিকে সমন পাঠানো হয়েছিল।

মামলার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। ওই সময় ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।

সূত্র: এনডিটিভি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *