অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান আর নেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

পরিবার সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, আগামীকাল সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নিতে মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ছুটে আসেন ইউনিটের অন্য সদস্যরাও।

পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *