বিএনপির নামে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

বিএনপির নামে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করতে হবে। এরা বিএনপির জন্য জঞ্জাল।

জনগণের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনারা জোর দিয়ে বলতে পারেন, আপনাদের মন্ত্রী পয়সা খায় না। একটা মানুষ কতটা সৎ, তখনই বোঝা যাবে যখন তিনি কতটা অসৎ হওয়ার সুযোগ পেয়েছেন।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৫ সালে খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেও কেউ তাকে পয়সা দিয়ে কিনতে পারেনি। তিনি চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে জড়িত নন এবং তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *