আবারো বিসিবি সভাপতি বদলের জোর গুঞ্জন

আবারো বিসিবি সভাপতি বদলের জোর গুঞ্জন

গেল আগস্টে দেশের রাজনৈনিক পট পরিবর্তনের ফলে পরিবর্তন আসে ক্রিকেটঅঙ্গনেও। নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব গ্রহণের নয় মাস যেতেই গুঞ্জন উঠেছে নতুন করে আবারো সভাপতি পদ নিয়ে।

বুধবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমান সভাপতি ফারুক আহমেদের বৈঠক হয়েছে বলে জানা গেছে। সেখানে ফারুকের প্রতি সরকারের নেতিবাচক মনোভাবই বেশি প্রকাশ হয়েছে বলে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন রয়েছে। আর এসবের প্রেক্ষিতেই আবার দেশের ক্রিকেটের শীর্ষপদে পালাবদলের সুর।

নতুন খবর অনুযায়ী, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এজন্য অবশ্য বেশকিছু ধাপ পেরুতে হবে তাকে। প্রাথমিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হতে হবে বুলবুলকে। কাউন্সিলর হওয়ার পর আবার পরিচালক মনোনীত হবে। এরপর পরিচালকদের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হবে।

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে চাকরি করায় তিনি বিসিবির নির্বাচনে কখনোই সম্পৃক্ত ছিলেন না। ফলে তাকে বিসিবিতে আনতে হলে কাউন্সিলর পরিচালক সবই জাতীয় ক্রীড়া পরিষদকে করতে হবে। ফারুক জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে কাউন্সিলর থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক মনোনীত করেছে। এরপর পরিচালকরা সভাপতি নির্বাচিত করেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *