গণপিটুনির শিকার মোটরসাইকেল চোর রাজ্জাকের মৃত্যু

গণপিটুনির শিকার মোটরসাইকেল চোর রাজ্জাকের মৃত্যু

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান হোতা ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর কুখ্যাত আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।

তিনি বলেন, গত মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি। এতে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, চিকিৎসক তাকে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজ্জাকের বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *