টি-টোয়েন্টি খেলতে এসেছি বিসিবি সভাপতি হয়ে বুলবুল

টি-টোয়েন্টি খেলতে এসেছি বিসিবি সভাপতি হয়ে বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবারের বোর্ড সভায় বিসিবি পরিচালকদের ভোটে এই দায়িত্ব পেয়েছেন তিনি। বিসিবি সভাপতি হয়ে সংবাদ সম্মেলনে এসে বুলবুল জানান, তিনি একটা কুইক (দ্রুততার সহিত) টি-২০ ইনিংস খেলতে চান। যে ইনিংসটা সকলে মনে রাখবে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি।

সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *