এবার ধোবাউড়া দিয়ে আরও ১২ জনকে বিএসএফের পুশইন

এবার ধোবাউড়া দিয়ে আরও ১২ জনকে বিএসএফের পুশইন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে বিএসএফ। পরে তাদের আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ জুন) সকালে মুন্সিপাড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি নেত্রকোণা-৩১ ব্যাটালিয়নের নায়েক সুবেদার খাইরুল ইসলাম।

জানা যায়, আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ৮ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাদের বাড়ি অধিকাংশই খুলনা বিভাগে।

পুশইন করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক। ২০০৫ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। তখন থেকেই ভারতের গুজরাট রাজ্যে পরিবার নিয়ে বসবাস শুরু করে এবং সেখানে মুরগির দোকানে কাজ করতেন। ১০ দিন আগে গুজরাট পুলিশ বিভিন্ন এলাকার দোকান থেকে তাদের আটক করে। পরে গাড়িতে করে মঙ্গলবার ভোরে সীমান্তে এনে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

এ বিষয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের নায়েক সুবেদার খাইরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে গুজরাট রাজ্যে বসবাস করছিল। এদের মধ্যে অধিকাংশর বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের।

আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *