ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

ভোটার তালিকা হালনাগাদের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল এবং প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে। ফলে ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুলত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (ঝঙচ) অনুযায়ী পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রমে ৬০ লাখের মতো নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *