অনার্সের পর মাস্টার্সেও প্রথম হলেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ

অনার্সের পর মাস্টার্সেও প্রথম হলেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এর আগে একই বিভাগ থেকে অনার্স পরীক্ষাতেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

বুধবার (২০) মে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসাইন খান লিখেছেন, “মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো এই একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি। গতবছর ছিল আমার সাংগঠনিক জীবনে সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন—সব মিলিয়ে ঠিকমতো হক আদায় করে পড়াশোনা করাটাও কঠিন মনে হচ্ছিল। তাও, আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন।”

তিনি আরও বলেন, ব্যস্ত সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যেও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং শিক্ষকদের সহযোগিতাও পেয়েছেন।

উল্লেখ্য, সাজ্জাদ হোসাইন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *