অনিরুদ্ধ-কাব্যের বিয়ের প্রীতিভোজে বসছে তারকাদের মিলনমেলা, আমন্ত্রিত যারা

অনিরুদ্ধ-কাব্যের বিয়ের প্রীতিভোজে বসছে তারকাদের মিলনমেলা, আমন্ত্রিত যারা

বিনোদন ডেস্ক

দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের প্রীতিভোজ ঘিরে চলছে ব্যাপক আলোচনা। আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে বসতে যাচ্ছে এ আয়োজন। এতে রাজনীতি, বিনোদন ও ক্রিকেটজগতের বহু পরিচিত মুখের উপস্থিতি থাকতে পারে।

গত ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের পর নবদম্পতিকে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে তাঁদের বিয়ের প্রীতিভোজের অতিথি তালিকা।

কাব্যের বাবা ও সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান মেয়ের বিশেষ দিনের আয়োজনে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

এ ছাড়া তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিনোদনজগতের তারকাদের মধ্যেও থাকছে পরিচিত অনেক নাম। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে অনিরুদ্ধের পারিবারিক সম্পর্ক থাকায় তাঁর উপস্থিতি নিয়ে আগ্রহ রয়েছে। এ ছাড়া বলিউড অভিনেতা শাহরুখ খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমার গানেই সংগীত পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অনিরুদ্ধের।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমানও। কাজের সূত্রে অনিরুদ্ধের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।

এদিকে, কাব্যের সঙ্গে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সম্পৃক্ততার কারণে দলের ক্রিকেটারদেরও প্রীতিভোজে দেখা যেতে পারে। সব মিলিয়ে ২১ নভেম্বরের এ আয়োজন ঘিরে রাজনীতি, বিনোদন ও ক্রিকেট অঙ্গনের তারকাদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

তবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *