অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা

অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা

অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

রোববার (২২ জুন) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গত ২২ তারিখ সাবেক সিইসি নুরুল হুদার নামে শের-ই-বাংলা নগর থানায় একটা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়।

রোববার ৭টা থেকে সাড়ে ৭ টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। উত্তরা পশ্চিম থানাকে অবগত করার পর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে আসে। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে আছেন।

পরবর্তী আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগন তাকে পুলিশ হেফাজতে দেয়। এ

তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। সাবেক সিইসি নুরুল হুদার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান তিনি।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *