অভিজ্ঞতা ছাড়াই ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাইভেট ব্যাংক
ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগ ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্র্যাঞ্চ সেলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম
ইস্টার্ন ব্যাংক পিএলসি
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
১৩ অক্টোবর ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৩ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.ebl.com.bd
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্র্যাঞ্চ সেলস)
বিভাগ: রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৫
